’’ জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছ ’’

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৬ অক্টোবর, ২০১৮, ৬:৫৫ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।

বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানে গাড়ী বহর নিয়ে পথসভা, লিফলেট বিতরণ ও বিশাল পথসভা করেছে কৃষকলীগ নেতা নজরুল ইসলাম দুলাল। বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কৃষকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলাল আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের প্রত্যাশায় এ পথসভা করেন।

বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জনগনকে অবহিত করনের লক্ষে শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ভাটই, গাড়াগঞ্জ , চড়িয়ারবিল, শেখপাড়া, কচুয়া, শৈলকুপা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর, রয়েড়া, হাটফাজলিপুরসহ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরন করেন।

এসময় তার সাথে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুর রহমান সোম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য আমজেদ হোসেন মোল্যা, বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বাবলু জোয়ার্দ্দারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন  থেকে আগত বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বর্তমার সরকারের এই উন্নয়নের ধারা আরো বেগবান করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ