প্রদীপ কুমার দেবনাথ (স্টাফ রিপোর্টার)।।
ব্রাহ্মণবাড়িয়া – ১ (নাসিরনগর) আসনের মাননীয় এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তার নির্বাচনী এলাকার জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
সেই সাথে এই করোনাকালীন সময়ে ঈদ উদযাপনের ব্যাপারে তার মূল্যবান উপদেশ দিয়েছেন। তিনি এ সময় বলেন,
প্রিয় নাসিরনগর বাসি, আসসালামু আলাইকুম।
সারা দেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এই ঈদুল ফিতর সারা মুসলিম জাহানের একটি আনন্দের দিন। তাই আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর উপজেলার সর্বস্থরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনাভাইরাস নিয়ন্ত্রণ এবং দেশের অসহায়, কর্মহীন ও হতদরিদ্র মানুষ যেন মহা দূর্যোগের সময় না খেয়ে থাকতে হয়, তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। আপনারা জানেন বাংলাদেশ সহ সারা বিশ্বে এক মরণব্যাধি “করোনাভাইরাস” বিস্তার করছে। বিশ্বে এখনও এর প্রতিষেধক কিংবা ঔষধ আবিষ্কার হয়নি। এর একমাত্র ঔষধ হচ্ছে জনগণের সচেতনতা। আপনারা সরকারের দেওয়া নির্দেশনাগুলী মেনে চলুন। নামাজ আদায়ের সময় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখুন। নিজে সুস্থ থাকুন এবং পরিবার-পরিজনকে সুস্থ রাখুন। আমি আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক নাসিরনগর বাসির।
You must be logged in to post a comment.