শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিদিন দেশের নতুন নতুন এলাকা বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। এরই ধারবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এর প্রচেষ্টায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর এলাকার দলুয়ার হাওর নতুন পাড়ায় ২০ পরিবার পেয়েছে বিদ্যুৎ।
মঙ্গলবার বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। এতে আলোয় আলোকিত হয়ে উঠে নতুন পাড়ার বাড়িঘর। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, সহকারি প্রকৌশলী আবুল আজাদ পাবেল ও স্থানীয় ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন।
এদিকে-দলুয়ার হাওর নতুন পাড়ায় বিদ্যুৎ সংযোগ প্রদান করায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান স্থানীয় পৌর কাউন্সিলর কামাল হোসেন।
You must be logged in to post a comment.