মেহেরপুর প্রতনিধি।।
মেহেরপুরের ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তুষার ইমরান এর ওপর হামলার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারী কলেজের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুদরত ই খুদা রুবেল, দুলাল মাহামুদ, সোভন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তুষার ইমরানের উপর হামলাকারী সন্ত্রাসী আশিকের নেতৃত্বে হামলাকারীদের দ্রুত বিচারের দাবী জানায়।
You must be logged in to post a comment.