ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে লক্ষ্মীপুরে আনন্দ র‌্যালি

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ৮:৫৩ অপরাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুরে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র‌্যালির মধ্য দিয়ে ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরিফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

পরে প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে এক আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরআগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা ছাত্রলীগের গৌরবময় ইতিহাসের ওপর আলোকপাত করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ