ছাতকে গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া সার্বজনীন দুর্গোৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
সঞ্জয় কর সভাপতি, তপু রায় সাধারণ সম্পাদক, রতন কর সাংগঠনিক সম্পাদক এবং চিরঞ্জীব দে চয়নকে কোষাধ্যক্ষ করে এ কমিটি গঠন করা হয়।
শুক্রবার রাতে আখড়া মন্দির প্রাঙ্গনে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সৌরভ দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চম্পু দত্ত, বিজয় পোদ্দার, মিটন লাল রায়, সাগর তালুকদার টিটু, রাজন দাস ও প্রদীপ কুমার দাস সুইট ।
এসময় সাগর রায়, অসিম রায়, জুয়েল রায়, অশোক দে, পিন্টু দেব, শিমুল দাস, বিপুল রায়, শুভ কর, রাজু দে, অভি দাস, শৈব দে, মিথুন দে প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া সার্বজনীন দুর্গোৎসব পালনে ৯১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
You must be logged in to post a comment.