জাকির হোসেন, বেনাপোল, যশোর।।
কোটি প্রাণে মিশে আমরা এখন বিশে স্লোগানে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ২০ বছর পদার্পন উপলক্ষে যশোরের বেনাপোলে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বেনাপোল বাজারের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী শেষে প্রেস ক্লাব বেনাপোলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহাসিন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, প্রাণীসম্পদ অফিসার জয়দেব কুমার, চ্যানেল আইয়ের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান সহ শার্শা বেনাপোলে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
You must be logged in to post a comment.