আবদুল মান্নান, কক্সবাজার।।
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমদকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আজ বুধবার (১৩ মার্চ) বিকাল ৩ টার সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা উপস্থিত ছিলেন কক্সবাজার সদর ও রামু আসনের মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল।
জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধূরীর সহধর্মিনী জেলা মহিলা লীগ সভানেত্রী কানিজ ফাতেমা আহমদ কক্সবাজার জেলা সংরিক্ষত মহিলা আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। ঋণ খেলাপির কারণে তার মনোনয়ন বাতিল হলে সাইমুম সরওয়ার কমল মনোনয়ন বাগিয়ে নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সাইমুম সরওয়ার কমলকে দলীয় মনোনয়ন দিয়ে তাকে সংরিক্ষত মহিলা এমপি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি অনুযায়ী মহিলা এমপি বানালেন মি: ফাতেমাকে।
খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধূরীর নিজ এলাকা চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এহসানুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শাহজান মুনিরের উপস্থাপনায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এ সংবর্ধনা সভায় অংশ গ্রহণ করেন।
You must be logged in to post a comment.