চৌগাছা পুড়াপাড়ায় গৃহপরিচারিকার আত্মহত্যা 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ৮:৪২ অপরাহ্ন
সুমাইয়ার মনিব আব্দুল আলীম তাকে গালমন্দ মারধর করে। এইজন্যই সুমাইয়া মনের দুঃখে অপমান সইতে না পেরে ঘরের ভেতরে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে গত মঙ্গলবার রাতেই আত্মহত্যা করে....

জাকির হোসেন, (শার্শা) যশোর প্রতিনিধি।। 

যশোর জেলার চৌগাছা পুড়াপাড়ার এক গৃহকর্তার বাড়িতে সুমাইয়া নামক গৃহপরিচারিক আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি সুমাইয়া চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বাবুপাড়া গ্রামের মেয়ে। তার পিতার নাম লাল মিয়া এবং সে দীর্ঘদিন ধরে চৌগাছার পুড়াপাড়ায় আব্দুল আলীমের বাড়িতে কাজ করতো।

আব্দুল আলীমের বাড়িতে কর্মরত অবস্থায় বর্নি গ্রামের কবির হোসেনের ছেলে সজিবের সাথে পরিচয় হয়। এরপর হতে তাদের প্রেমের সম্পর্কের সৃষ্টি হয়।

দিনে দিনে তা গভীরে পৌঁছায়। এভাবে সুমাইয়া এবং সজিবের প্রেমের সম্পর্ক চলতে চলতে গত ১৮ ডিসেম্বর মঙ্গলবার ধরা পড়ে। ফলে সুমাইয়ার মনিব আব্দুল আলীম তাকে গালমন্দ মারধর করে।

স্থানীয়দের ধারণা, এইজন্যই সুমাইয়া মনের দুঃখে অপমান সইতে না পেরে ঘরের ভেতরে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে গত মঙ্গলবার রাতেই আত্মহত্যা করেছে।

সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার মৃতদেহ দেখে স্থানীয়রা চৌগাছা থানায় খবর দেয়। থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ও থানার এসআই বিকাশ চন্দ্র মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ