জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি ।।
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের গর্ভধারিণী মা শরীফাতুন্নেছা দুনিয়ার মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মঙ্গলবার ২৫ ডিসেম্বর’১৮ সন্ধ্যা ৬টায় চাঁদপুর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, সাংসদ এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, আওয়ামীলীগের মনোনীতপ্রার্থী মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজান কবির, এ্যাডভোকেট আহসানুল হক, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল প্রমুখ।
এস এম পরিবারের সদস্য উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল জানিয়েছেন, দাদিমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আজ বুধবার বাদযোহর। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.