চৌগাছায় ফেনসিডিল, অস্ত্র ও হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯, ২:১৫ পূর্বাহ্ন
আটক টিটোর বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা রয়েছে...

যশোর প্রতিনিধি ।।

যশোরের চৌগাছায় এক শীর্ষ সন্ত্রাসীসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি ধারাল দা, ১শ’ বোতল ফেনসিডিল, একশ’ গ্রাম হেরোইন, একশ’ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো ফুলসার ইউনিয়নের আফরা গ্রামের মঙ্গল কসাইয়ের ছেলে চৌগাছা থানার তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী টিটো ওরফে ঘ্যানা টিটো এবং একই গ্রামের ইরমান গাজীর ছেলে মনজেল গাজী।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই এসএম আকিকুল ইসলাম অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের একটি দল ৭ই ফেব্রুয়ারী’৯ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আফরা এলাকার হাশেমের চাতালের পাশে আনোয়ার আলীর ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, ‘আটক টিটোর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে চৌগাছা থানাসহ বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে।’

এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ