প্রতীকী ছবি।
জাকির হোসেন, বেনাপোল,যশোর।।
চৌগাছায় পুকুরের পানিতে ডুবে আনাস (৪) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। আনাস একই গ্রামের কলিম উদ্দীনের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুর থেকে আনাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে মরদেহ ভেসে উঠলে প্রতিবেশীরা দেখতে পান। খবর পেয়ে গ্রামবাসীর সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। শিশু আনাসের অকাল মৃত্যুতে নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। রাত ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
You must be logged in to post a comment.