চৌগাছায় দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের মতবিনিময় সভা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ৬:৪৪ পূর্বাহ্ন

জাকির হোসেন, বেনাপোল, যশোর।।

যশোরের চৌগাছায় শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বাংলাদেশ পুলিশ, চৌগাছা থানার আয়োজনে থানা চত্ত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিনের পরিচালনায় ও সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আকিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল এসএম নাঈমুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম বিশ্বাস, উপ-পরিদর্শক সালাহউদ্দিন, উপ-পরিদর্শক বিকাশ সরকার, চৌগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই সরকার, সাধারণ সম্পাদক বলাই চন্দ্র পাল প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার ৪৪টি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকবৃন্দ এবং চৌগাছা থানার অফিসার-কনস্টেবলরা অংশ নেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ