মামুনার রশীদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
যশোরের চৌগাছা পশুহাটে গরু কিনতে আসার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে দেড় লক্ষাধিক টাকা খুইয়েছেন মিলন হোসেন ও গৌউর ঘোষ নামের মহেশপুরের দুই গরু ব্যবসায়ী। মিলন মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের জামির হোসেন এবং গৌউর একই উপজেলার শিবন্দপুর গ্রামের বোদে ঘোষের পুত্র।রোববার দুপুরের কোন এক সময়ে এ ঘটনা ঘটে, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দু ব্যবসায়ীই অজ্ঞান অবস্থায় চৌগাছা হাসপাতালে ভর্তি রয়েছেন।হাসপাতাল সূত্রে জানাযায়, রোববার দুপুরে একজনকে চৌগাছা বাজারে এবংঅন্যজনকে চৌগাছা হাসপাতাল গেইটে কে বা কারা নামিয়ে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে মিলনের পিতা জামির হোসেন জানান তার ছেলে গরু কেনার জন্য বাড়ি থেকে বের হয়। পরে সংবাদ পেয়ে হাসপাতালে এসে দেখেন ছেলের এ করুণ অবস্থা। তবে তারা কি গাড়িতে করে আসছিল আর কখন বা কোথায় এ ঘটনা ঘটেছে, তা তিনি বলতে পারেন নি। তিনি জানিয়েছেন তার ছেলেসহ অজ্ঞান দু’ব্যবসায়ীর নিকট দেড় লক্ষ টাকা ছিল।চৌগাছা হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত স্বাস্থ্যসহকারী আব্দুল হাই বলেন, প্রথমে একজন ভ্যান চালক অজ্ঞাত একজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে রেখে যায়। পরে আরেকজনকে হাসপাতালে নিয়ে আসেন আরেকজন ভ্যানচালক। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
You must be logged in to post a comment.