এম.হক্, যশোর সদর ।।
যশোরের চৌগাছার উপর দিয়ে বয়ে চলা মহাকবি মাইকেল মধুসূধন দত্তের কপোতা নদ অবৈধ দখলদারদেরকবলে পড়ে তার সকল ঐতিহ্য হারাতে বসেছে। এক শ্রেণির অসাধু ব্যক্তি নদকে তাদের ইচ্ছামত ব্যবহার করারফলে প্রমত্তা কপোতাক্ষ সংকুচিত হয়ে এখন মরাখালে পরিণত হয়েছে। বর্ষার ভরা মৌসুমে নদে নেই কোনস্্েরাত,
কচুরিপনায় ভরে গেছে নদ। মরা নদের মাঝে পাটাতন দিয়ে করা হচ্ছে মাছ চাষ। আবার অনেকে নদেরসম্পত্তি দখলে নিয়ে তৈরি করছে বসতবাড়ি, কেউ বানিয়েছেন পুকুর। অবৈধ দখলদারদের কবল থেকে এখনইকপোতাকে বাঁচানোর উপযুক্ত সময়। অন্যথায় অচিরেই স্মৃতির পাতা থেকে হারিয়ে যাবে কপোতারে ঐতিহ্য।
সূত্র জানায়, কপোতাক্ষ নদ ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হিসেবে চৌগাছার বুকচিরে মিশেছে বঙ্গোপসাগরে।নদকে ঘিরে ব্যবসা বাণিজ্যে অসামান্য সাফল্য পেতে থাকে এ জনপদের হাজারও মানুষ। কিন্তু কালেরপরিক্রমায় সেই নদ এখন মরাখালে পরিণত হয়েছে। খনন না করার ফলে নদে পলি জমে ভরাট হয়ে গেছে।এর সাথে কিছু অসাধু ব্যক্তি নদকে নিজেদের মত দখল করে নেয়ায় তার স্বাভাবিক চলা এক প্রকার বন্ধ হয়েগেছে। বর্ষার ভরা মৌসুমেও কপোতাক্ষে পানি নেই। যতটুকু পানি আছে তার পুরোটাই পটকচুরিতে ভরে গেছে।বর্তমানে কপোতাক্ষ পাড়ে গেলে বুঝার উপায় নেই এখানে এক সময় পাল তোলা নৌকা চলতো, জোয়ার-ভাটাআসত নিয়মিত। দখলদারদের কবল হতে নদকে উদ্ধার করার পর খনন করা জরুরি মনে করছেন সচেতনমহল।
সূত্র জানায়, ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চৌগাছা উপজেলাকে কপোত নদ বলা চলেদু’ভাগে বিভক্ত করেছে। সুদূর চুয়াডাঙ্গা জেলার মাথাভাঙ্গা থেকে উৎপত্তি কপোতা নদের। প্রায় ৬৫ মাইল দূরত্বএই নদ সাপের মত আকাবাঁকা হয়ে চৌগাছার বুকচিরে মিলিত হয়েছে দক্ষিণে বঙ্গোপসাগরে। বৃটিশ শাসনামলেএই কপোত নদে চলেছে বিশাল বিশাল জাহাজ। বৃটিশ ব্যবসায়ীরা সে সময় জাহাজে করে বর্তমান চৌগাছাউপজেলার পাশাপোল ইউনিয়নের খলশী বাজার নামক স্থানে এসে তাদের বহন করা জাহাজ নোঙর করত। সেদেশ থেকে নিয়ে আসা চুন, লবণ, কেরোসিন তেল, পোশাক, শিশুদের খেলনাসহ নানা ধরনের মালামাল খালাশকরা হত এখানে। খালাশিরা (মুটে) জাহাজ থেকে এখানে মালামাল খালাশ করায় এই স্থানকে সে সময়ে খালাশিবলে ডাকা হতো। খালাশি হতে পরবর্তীতে জায়গাটি খলশি নামে পরিচিতি লাভ করেছে। এই ভুখণ্ডে বৃটিশরাপ্রয়োজনীয় কাজ সম্পন্ন করে এখান থেকে নীল, চিনি, গুড় ওই জাহাজে বোঝাই করে পুনরায় কপোতা দিয়েপাড়ি জমাত তাদের দেশে এমনটিই জানালেন এলাকার বয়োবৃদ্ধরা।
এলাকাবাসী জানান, দেশ স্বাধীনের পরও এই কপোতা নদে নিয়মিত জোয়ার-ভাটা আসত। পালতোলা নৌকানিয়ে মাঝি মনের সুখে গান গাইতে গাইতে নিজ গন্তব্যে পৌঁছাতেন। ভরা যৌবনের কপোতারে অঢেল পানিআর জীববৈচিত্রে এ অঞ্চলে অপরুপ সৌন্দর্য বিরাজ করত। সে সময়ে কপোতা নদে দেশী প্রজাতির মাছেরপাশাপাশি বিভিন্ন ধরনের মাছের ব্যাপক সমারোহ ছিল। নানা জাতের পাখির কিচিরমিচির ডাকে মুগ্ধ হতেনমানুষ। নদকে কেন্দ্র করে কপোতাক্ষের পাড়ে শতাধিক জেলে পল্লী গড়ে ওঠে। তাদের জীবন জীবিকারএকমাত্র মাধ্যম ছিল কপোতাক্ষ। কিন্তু সময়ের ব্যবধানে সেই কপোতা আজ মরাখালে পরিণত হয়েছে। অবৈধদখলদারদের কারণেই কপোতা নদের আজ এই পরিস্থিতি বলে অভিমত বিশ্লেষকদের। মাত্র কয়েক বছরেরব্যবধানে কপোতাক্ষের অসংখ্য জমি চলে গেছে দখলদারদের কবলে। অবৈধ দখলদারদের কবল থেকে একসময়ের প্রমত্তা কপোতাক্ষ মুক্ত করার পাশাপশি খনন করে তাকে বাঁচিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি কামনাকরেছেন এ জনপদের মানুষ।
You must be logged in to post a comment.