চোর সন্দেহে গন পিটুনি, ঘটনাস্থলে গিয়ে ক্যাম্প ইনচার্জসহ আহত ৪

রাশেদুজ্জামান রিমন
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১, ৩:১১ অপরাহ্ন

চোর সন্দেহে গন পিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্যাম্প ইনচার্জসহ আহত হয়েছে ৪ পুলিশ।

এ ঘটনায় পুলিশ সন্দেহজনক চোর ও এক ইউপি সদস্য সহ ৫ জনকে আটক করেছে ।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার সময় ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউপির কচুবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অদুরে।

জানা যায়, সেচ পাম্প চুরির অভিযোগে ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ড ফারাকপুর মহল্লার সামছুলের পুত্র স্বপন (২২) কে আটক করে মারধোর শুরু করে ওই গ্রামের কতিপয় ব্যাক্তিরা।

এমন ঘটনার সংবাদ পেয়ে আমলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এস আই হাফিজুর রহমান, এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে।

ঘটনাস্থল থেকে পুলিশ সন্দেহজনক চোরকে উদ্ধার করে ক্যাম্পে নিতে চাইলে মারপিটে অংশ নেয়া জনতা ঘটনাস্থলেই বিচারের জোর দাবী জানায়।

এ সময় পুলিশ সন্দেহজনক চোরকে নিয়ে ক্যাম্পের উদ্দেশ্যে যেতে চাইলে তারা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ বাঁধা দিলে তারা পুলিশের উপর চড়াও হয়ে মারধোর করে বলে জানা যায়।

এ ঘটনায় আমলা ক্যাম্প পুলিশের ইনচার্জ এস আই হাফিজুর রহমান, এএসআই কামরুজ্জামান,কন্সটেবল জামিরুল ও সাইফুল আহত হন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ