চোরাবালি
এস ডি সুব্রত।।
———————————————————
সময়ের স্রোতে
কালের খেয়ায় ভেসে
রাখবে কি মনের কোণে অবশেষে
শিরোনামহীন সম্পর্ক টা
মনে রাখবে কিনা জানিনা ঠিক
হয়তো রাখবে
নয়তো ঝরা পাতা হয়ে
ঝড়ে যাব একদিন অলক্ষে
নিদারুণ অবহেলায় অনাদরে।
সংসারী হয়েও কখনো
হয়ে যাই বাউল সন্ন্যাসী
বড় ব্যাকুল তৃষ্ণার্ত এ মন
ভিক্ষুক সেজে মাগে প্রণয়কথন
প্রিয় তোমার
স্বপ্নীল অধরা পরশ
মরুবক্ষে সুশীতল বারি
দূঃখহরা অনুপম অনুভূতি
থাকবে কি গোধূলি বেলায়
নাকি কেবলি এক
ধূসর পাণ্ডুলিপি?
আবেগের ক্ষণে আচমকা
তুমুল নিষিদ্ধ কথোপকথন
বুকের ঘরে কামানুভূতি
সম্বিৎ ফিরে পেয়ে
অবশেষে তীব্র দহন
না পাওয়ার দীর্ঘশ্বাস
মনজুড়ে মেঘের বিষন্নতা
ক্ষান্ত নোনা জলে
তন্দ্রা হারা দীঘল রজনী
স্বপ্নের পথে খুব কাছাকাছি
সবই কি হবে প্রিয়
একদিন চোরাবালি!
You must be logged in to post a comment.