চোরাই মটরসাইকেল সহ মাষ্টার চাবি উদ্ধার রামগঞ্জে মটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯, ৮:১৯ অপরাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আঃ হমিদ (৩৫) ও মোঃ আশরাফুল হোসেন প্রকাশ হোসেন (৩০) নামের আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে।
শুক্রবার ও শনিবার রাতে রামগঞ্জের ওয়াপদা কলোনীর সামনে এবং ঢাকা সিদ্ধিরগঞ্জ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মটরসাইকেল সহ চোরাই কাজে ব্যবহৃত চারটি মাষ্টার চাবি উদ্ধার করা হয়।
থানা সূত্র জানায়, শুক্রবার ০১/০২/১৯ খৃস্টাব্দ বিকেলে আশরাফুল হোসেন রামগঞ্জ বাজারের ওয়াপদা কলোনীর পাশ থেকে শামছুল ইসলাম মাষ্টারের মটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে ধৃত করলে পুলিশ তাকে আটক করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী থানা অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়ার নির্দেশনায় এসআই কাওসারুজ্জামানের নেতৃত্বে এসআই জহির উদ্দিন এবং এএসআই মোজাম্মেল শনিবার ০২/০২/১৯ খৃস্টাব্দ রাতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নতুন মোড় থেকে আঃ হামিদকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে রামগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
অফিসার ইনচার্জ তোতা মিয়া জানান, আটককৃত দু’জনই আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এদেরকে আটকের ব্যাপারে দীর্ঘদিন যাবত পুলিশ চেষ্টা চালিয়ে আসছিল। আটককৃত আশরাফুল হোসেন চাঁদপুর জেলার চেঙ্গারচরের ফরাজী বাড়ীর মৃত আঃ আজিজ ও হামিদ চাঁদপুর মতলব উত্তরের ভ্রাম্মন চরের প্রধান বাড়ীর মোঃ খলিলের ছেলে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ