চেয়ারম্যান ছমিরের বিরুদ্ধে অর্থ লুটপাট ও দুর্নীতির অভিযোগে

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯, ৪:৩১ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের চেয়ারম্যান ছমির উদ্দিনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, লুটপাট ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

টিআর, এলজিএসপি, কাবিটা, কর্মসৃজন, হাটবাজার ইজারা ও রেজিষ্ট্রি অফিসের ওয়ান পার্সেন্টসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গতকাল বিকেলে জোড়াদহ বাজারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যোগ দেয়।

ঘন্টাব্যাপি চলা এ কর্মসূচীতে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৩নং ওয়ার্ড আ.লীগ সভাপতি  সোহরাব মোল্লা, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জাহিদ মোল্লা, যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন পরিষদের সদস্য মোলাম হোসেন ও আলতাব হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান ছমির উদ্দীনের বিরুদ্ধে ভূমি হস্তান্তর কর এর ১% বরাদ্দ হতে ইউনিয়ন পরিষদে আসবাব পত্র কেনাসহ দরজা জানালা মেরামত এবং ইউ,পি ভবন রং করা ও ছাদ করার লক্ষ্যে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থ বছরে প্রকল্প গ্রহণ করলেও প্রাক্কলন অনুযায়ী ৪০টি চেয়ার ক্রয়ের পরিবর্তে স্বল্প ব্যায়ের মেরামত করা হয়েছে।

এছাড়াও জানালা দরজা মেরামত ভবন রং করা ও ছাদ প্লাস্টার করার ক্ষেত্রেও অনিয়ম করা হয়েছে। হাট বাজার উন্নয়ন প্রকল্পের বরাদ্দের অর্থ ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে না রেখে চেয়ারম্যান ব্যয় করেছেন। কাবিটা, কাবিখা, টি.আর কর্মসূচির প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চেয়ারম্যান তার সহযোগী উদ্যোক্তার সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন এর ক্ষেত্রে কোন ইউ,পি সদস্যের মতামত না নিয়ে নিজ ইচ্ছায় কাজ করেছেন। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা অর্থের বিনিময়ে প্রদান করেন। ভিজিডি, ভিজিএফ, ৪০ দিনের কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম এল.জি.এস.পি-র ৩টি প্রকল্প বাস্তায়নের ক্ষেত্রে  সভা না করে সকল ইউপি সদস্যকে উপেক্ষা করে উদ্যোক্তাদের যোগসাজসে চেয়ারম্যান কাজ করেছেন।

ইউপি সদস্য আলতাব হোসেন ও মোলায়েম হোসেন জানান, এ সব অভিযোগের বিষয়ে গত ১০ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রী, দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, ঝিনাইদহের জেলা প্রশাসকসহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান ছমির উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুন্ন মিথ্যা। আমার কাজে কোন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ