সেলিম রেজা, চুয়াডাঙ্গা।।
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদী নতুন কমিটিতে আরিফ হাসান ( প্রতিদিনের নতুনখবর) সভাপতি হিসেবে পূর্নরায় মনোনীত হয়েছে। সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছে পূর্বের কমিটির সহ-সভাপতি সেলিম রেজা ( দৈনিক নবচিত্র এবং অন্যদৃষ্টি)। ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য সকালের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার অন্যতম সাংবাদিক সংগঠন হিজলগাড়ী প্রেসক্লাবের ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন হয়। সকল সদস্যের মতামতের ভিত্তিতে আরিফ হাসাকে পূর্নরায় সভাপতি ও সেলিম রেজাকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাসুম জামিল, যুগ্ন সাধারণ সম্পাদক সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মাষ্টার, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, এড. মনিরুজ্জামান দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক আলীহীম হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাফুজ আলম, নির্বাহী সদস্য হিসেবে আছেন, আব্দুস সামাদ অপূর্ব, আবু সালেহ, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, মজিবার রহমান। প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদিনের নতুনখবরের সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দৈনিক আকাশ খবরের প্রকাশক ও সম্পাদক এড, তছিরুল আলম মালিক ডিউক, দৈনিক চুয়াডাঙ্গার প্রকাশক ও সম্পাদক শেখ আব্দুল আজিজ ,দৈনিক নবচিত্রের প্রকাশক ও সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম, , চুয়াডাঙ্গা জেলা সাংবাদিক সমিতির সেক্রেটারী ও প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দর্শনা প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, অপর পক্ষের সভাপতি আওয়াল হোসেন, সেক্রেটারী চঞ্চল মেহমুদ, সহ-সাধারণ সম্পাদক এসএম ওসমান,অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, গোলম আজম কিবরিয়া, সরোজগঞ্জ প্রেসক্লাব সভাপতি আরিফুল ইসলাম লিন্টু,সেক্রেটারী এমএসজেডএম সুমন, চুয়াডাঙ্গা সদর থানা জাসদের সেক্রেটারী ডা: শরিফুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক মিয়া, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, বিশিষ্ট পেশাজীবি ও আ.লীগ নেতা আবদুল্লাহ আল মামুন, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাষ্টার, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী রাসেদ রেজা, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোলায়মান হক ছলিমহিজলগাড়ী বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও আ.লীগ নেতা মতিয়ার রহমান, বলদিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.