যাত্রীবাহী বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত...
মাসুরা টুনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের মোল্লাবাড়িতে যাত্রীবাহী বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছে।
রবিবার ২৩ ডিসেম্বর’১৮ সন্ধ্যা ৬ টায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছে নিহত দম্পতির শিশু সন্তানসহ ৫ জন। আহতদের জীবননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপালচন্দ্র দাস, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম ও জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ গনি মিয়া ঘটনা স্থল পরিদর্শনে এসেছেন।
বিস্তারিত আসছে…
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.