সেলিম রেজা, সদর (চুয়াডাঙ্গা)।।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২ নং আড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গ্রামবাসী।
মায়ের বকুনীতে অভিমানে গলাই ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছে বলে গ্রামবাসী ও পরিবারের লোকজন ধারণা করছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও গভীরভাবে তদন্ত করছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২ নং আড়িয়া গ্রামের ডিম ব্যবসায়ী আব্দুল হোসেন এর ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র রাব্বি (১০) কে তার মা বকাঝকা করলে সে মায়ের সাথে অভিমান করে সন্ধ্যার দিকে বাড়ী থেকে বের হয়ে যায়। পরে সে বাড়ীতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোজাখুজি শুরু করে। পরবর্তীতে রাব্বির পরিবারের লোকজন গ্রামের একটি পরিত্যক্ত বাড়ীতে রাত ৮টার দিকে তার (রাব্বির) ঝুলন্ত মরা দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে তিতুদহ ক্যাম্প ইনচার্জ এএসআই সবেদ আলী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গ্রামবাসী জানান, ডিম ব্যবসায়ী আব্দুলের দুই ছেলে হলেও রাব্বি ছিলো অনেক আদরের । রাব্বির এমন অস্বাভাবিক আত্মহত্যার ঘটনায় পরিবারসহ পুরো গ্রাম জুরে শোকের ছায়া নেমে আসে।
এবিষয়ে তিতুদহ ক্যাম্প ইনচার্জ সবেদ আলী ”অন্যদৃষ্টি”কে জানান, বিষয়টি শোনার সাথে সাথেই আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়, পরিবার ও গ্রামের লোকজনের কাছ থেকে বিস্তারিত শুনে প্রাথমিক ভাবে ধারনা করছি এটি আত্মহত্যা। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা করতে পরিবারের লোকজন থানায় গেছে। মামলা তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
You must be logged in to post a comment.