মাছুরা টুনি, চুয়াডাঙ্গা।।
অস্ত্রসহ গ্রেফতারের পর চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা কার্যালয় থেকে পালিয়ে যাওয়া আন্তজেলা ডাকাত দলের সর্দার জাহিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃৃহস্পতিবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার মকসুদপুর পৌর শহরের একটি বিস্কুটের কারখানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২ সেপ্টেম্বর রাতে অস্ত্রসহ গ্রেপ্তার জাহিদুল হাতকড়া নিয়ে চুয়াডাঙ্গার গোয়েন্দা কার্যালয়ের একটি কক্ষ থেকে পালিয়ে যায়।এ নিয়ে জেলা পুলিশের ভেতর তোলপাড় ওঠে। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে বরখাস্তও করা হয়।
হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া ডাকাত সর্দ্দার আজিজুল জেলার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামের মুত মকবুল হোসেনের ছেলে।তাকে একটি কাটা রাইফেলসহ গত ২ সেপ্টেম্বর জীবননগর এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাকে রাতে জিজ্ঞাসাবাদ শেষে একটি কক্ষে আটক রাখা হয়।সেখান থেকে সে পালিয়ে যায়।
এরপর চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিএসসি) পালিয়ে যাওয়া আসামীকে ধরতে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহকে দায়িত্ব দেন। তিনি পুলিশের একটি দল নিয়ে মাঠে নামেন। এ কাজে সহায়তা নেওয়া হয় পুলিশ হেড কোয়াটার্সের।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, আসামীকে ধরতে পুলিশের কয়েকটি টিম ১২ দিন ধরে বিভিন্ন এলাকায় চষে বেড়িয়েছে। অবশেষে খবর পাওয়া যায় অস্ত্রবাজ ডাকাত সর্দ্দার আজিজুল গোপালগঞ্জের মকসুদপুর শহরের বাবুলের বিস্কুটের কারখানায় অবস্থান করছে। পুলিশ নিশ্চিত হয়ে মকসুদপুরের ওই বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান চালায় এবং আজিজুলকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গায় নিয়ে আসা হয়।
আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে মহিদুল, মাসুদ ও মাহমুদুল হাসান নামের তিন পুলিশ সদস্যকে বরখাস্ত অবস্থায় রয়েছেন।