চুয়াডাঙ্গা ওয়েল ফেয়ার এসোশিয়েশনের (CWA)  উদ্যোগে দূস্থদের মাঝে কম্বল বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গা ওয়েল ফেয়ার এসোশিয়েশনের(CWA)  উদ্যোগে দূস্থদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার।।

চুয়াডাঙ্গার বদরগঞ্জ (দশমাইল) বাজারে চুয়াডাঙ্গা ওয়েল ফেয়ার এসোশিয়েশনের উদ্যোগে দূস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে দশটায় বদরগঞ্জ (দশমাইল) বাজারে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ৭০টি দূস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ওয়েল ফেয়ার এসোশিয়েশনের (CWA) প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চুয়াডাঙ্গা ওয়েল ফেয়ার এসোশিয়েশন একটি অরাজনিতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ