চুয়াডাঙ্গায় শিশু রিফাতকে রেখে বিদ্যুৎ নিয়ে গেল বিথিকে

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ২:০৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গায় বিদ্যুত শকে প্রাণ গেল বিথি খাতুন নামে এক নারীর।

জানা গেছে,  আজ ১৮ আগস্ট ২০১৮ শনিবার পনে একটার দিকে এ দূর্ঘটনা ঘটে। প্রতিবেশিরা জানায় বিথি খাতুন বাজার থেকে এসে ফেনের সুইচ অন করতে গেলে ঐ সুইচ থেকেই বিদ্যুৎ শকের ঘটনা ঘটে এবং বিদ্যুৎ শকে প্রাণহানী ঘটে।

বিথি চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারের শহিদুল ইসলাম বাটুলের মেয়ে। সে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাদিখালী গ্রামের বিটার বউ। রিফাত নামে বিথি খাতুনের ৩/৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিথি স্বামীর সঙ্গে ঢাকায় থাকে। সবে ঈদ উদযাপনের জন্য বাবার বাড়িতে এসেছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সকল আনন্দ আজ ফিকে হয়ে গেল। শিশু রিফাতকে এতিম করে রেখে বিদ্যুৎ নিয়ে গেল বিথি খাতুনের জীবন।

তার এ  অকাল মৃত্যূতে পরিবার এবং প্রতিবেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ