চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

সাইদুর রহমান
সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৭:৫৯ অপরাহ্ন

ঝিনাইদহ -চুয়াডাঙ্গা মহাসড়কের নবীন নগর (আটমাইল) নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় সাঈদ আফ্রিদী তন্ময় (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত যুবক সাঈদ আফ্রিদী তন্ময় ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের চান্দুয়ালী গ্রামের মৃত আব্দুস কুদ্দুসের ছেলে। সে চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, তন্ময় রোবাবার চুয়াডাঙ্গায় তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ সোমবার সকাল ৮ টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে ঝিনাইদহ – চুয়াডাঙ্গা সড়কের নবীন নগর (আটমাইল) নামক স্থলে পৌছালে তার পালসার (ঝিনাইদহ ল ১১- ৩০০৫) মোটরসাইকেলটির সামনের চাকা ব্লাস্ট হয়। সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ নিখিলচন্দ্র আধিকারীর সাথে কথা বললে তিনি জানান, নিহত সাঈদ আফ্রিদী তন্ময় মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে নিজ বাড়ি যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কড়াই গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায় ও মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। নিহতের লাশ ও মোটরসাইকেলটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ