নিজেস্ব প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ (দশমাইল) বাজারে এক ভূয়া গোয়েন্দার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
আজ ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার ০৫:৩০টার সময় স্থানীয় বদরগঞ্জ (দশমাইল) বাজারের পুলিশ বক্সে এ সংক্রান্ত একটি অভিযোগের শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা যায়, ঈশ্বরদীর রূপপুরের বাসিন্দা রুমানা বেশকিছু দিন বদরগঞ্জ (দশমাইল) বাজারে অবস্থান করে। সে নিজিকে গোয়েন্দা পরিচয় দিয়ে থাকে। এলাকার বিভিন্ন লোকের সাথে সখ্যতা গড়ে তুলে সুযোগ বুঝে চাকরির দেয়ার লোভ দেখিয়ে সহজ-সরল মানুষের নিকট থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙকের টাকা।
চুয়াডাঙ্গা সদর উপজেলা মর্তূজাপুর গ্রামের আরজেদ দয়াল জানায় তার ছেলেকে পুলিশের চাকরি দেবে বলে একলক্ষ পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আরো টাকা দাবী করে। কিন্তু তারা টাকা না দিয়ে উল্লেখিত টাকা ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। এ অবস্থায় রূমানা পয়ত্রিশ হাজার টাকা ফেরত দেয় এবং বাকী ফেরত দেয়ার জন্য সময় নেয়। কিন্তু সময়মত টাকা ফেরত না দেয়ায় আরজেদ দয়াল বাজার কমিটির নিকট বিচারের আবেদন করলে ঐ শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।
শালিশে রুমানা টাকা নেয়ার কথা স্বীকার করে এবং বাকী ফেরত দেয়ার জন্য দুই মাস সময় নেয়।
রুমানা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষকের মেজ ভাইয়ের শালিকা বলে স্বীকার করেছেন ঐ শিক্ষক। তিনি আরো জানান, তার এক আত্নীয়ের নিকট থেকেও এভাবে পচিশ হাজার টাকা নিয়েছেন।
স্থানীয় লোকজনের অভিযোগ সে এলাকার বিভিন্ন লোকের এভাবে অনেক টাকা নিয়েছেন।
বর্তমানে রূমানা বদরগঞ্জ (দশমাইল) বাজারস্থ রাজার বাসায় দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।
উল্লেখ্য শালিস বৈঠকে বাজার কমিটির সভাপতি জনাব, এ.এন.এম আসিফ ও সাধারণ সম্পাদক কাজী তারিকুজ্জামান লাল্টুসহ প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.