অন্যদৃষ্টি অনলাইন।।
নারী স্নেহের-ভালোবাসার, নারী সম্মানের শ্রদ্ধার, নারীকে অধিকার দাও ভাগ দাও শিক্ষা-মর্যাদা, আর্থিক স্বাধীনতা দাও এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে বয়রা নারী মুক্তি সংগঠনের উদ্যোক্তা সুমাইয়া শেখের সভাপতিত্বে বয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে সংগঠনটির আÍপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আশরাফ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বয়রা ওয়ার্ড আ:লীগের সভাপতি ও বয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাসির উদ্দীন, বক্কর, আছের, জাহেরর, সাত্তার, রফিকুল, জলিল।
এসময় আরো উপস্থিত ছিলেন জেসমিন, রশিদা, সোনিয়া, রোমানা, জুবাইদা, তানিয়া, হাবিবা, বিলু, কল্পনা, খাদিজা, শারমিন, রায়হানা, রেশমা প্রমুখ।
সংগঠনটি বাল্য বিবাহ প্রতিরোধ, মেয়েদের উচ্চ শিক্ষায় আগ্রহী করা, েেখলাধুলায় আগ্রহী, কারিকুলাম একটিভিটেজ, জনসচেতনতা গড়ে তোলাসহ সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় নানাবিধ কাজ করবে বলে জানা গেছে।
আলোচনাসভা শেষে সর্বসম্মতিক্রমে সুমাইয়া শেখকে সভাপতি ও রশিদা খাতুনকে সাধারণ স¤পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয় বলে জানা গেছে।
You must be logged in to post a comment.