স্টাফ রিপোর্টার।।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। পুলিশি বাধার কারণে মিছিলটি রাস্তায় বের হতে পারেনি।
আজ বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা, শহিদুল ইসলাম রতন, এম জেনারেল প্রমুখ।
অপরদিকে বিএনপি নেতা শরিফুজ্জামানের শরিফের অনুসারীরা সাহিত্য পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিনের কাছে স্মারকলিপি পেশ করেন।
You must be logged in to post a comment.