চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধিসহ ৪ জনকে পিটিয়ে আহত, প্রতিবন্ধির দোকানে মালামাল লুট

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ৪:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের কুমিল্লাপাড়ায় ভিটে মাটি থেকে উৎখাত করার অংশ হিসেবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শারীরিক প্রতিবন্ধিসহ ৪ জনকে পিটিয়ে আহত করে দোকান ভেঙ্গে মালামাল লুট করার অভিযোগ উঠেছে পাড়ার প্রভাবশীল মফিজের বিরুদ্ধে। মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে ভোক্তভোগী সুত্রে জানিয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, শনিবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের কুমিল্লাপাড়ার মৃত আরশাদ আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধি শহিদুল (৪৭) তার নিজ দোকানে বসেছিলেন। এসময় একই গ্রামের প্রভাব শালী আলীর ছেলে মফিজুল দোকানে এসে পূর্বের ন্যায় শহিদুলকে তার ভিটে বাড়ী মফিজের কাছে বিক্রির জন্য বলে। জমিটা তার খুবই প্রয়োজন জানিয়ে মফিজুল প্রতিবন্ধি শহিদুলকে এর আগেও অনেকবার মৌখিকভাবে তার ভিটে জমি বিক্রির প্রস্তাব দেয়। কিন্তু মফিজ রাজী না হওয়ায় ঘটনাস্থলেই উত্তেজিত হয়ে মফিজুল প্রতিবন্ধি শহিদুলকে উচ্চস্বরে আপোষে জমি বিক্রি না করলে কপালে বিপদ আছে বলে হুমকি দেয়। এই নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হওয়ার এক পর্যায়ে মফিজুল প্রতিবন্ধি শহিদুলকে বেধড়ক পিঠাতে থাকে।

এসময় শহিদুলের চিৎকার চেচামেচিতে তার ছেলে নুর ইসলাম (২৮) পুত্রবধু লাখি (২৫) এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে মফিজুলের সাথে থাকা একই পাড়ার ওহাব আলী ও তার ছেলে হামিদুল। পরে পাড়ার লোকজন এসে শহিদুল ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে। প্রতিবন্ধী শহিদুল ইসলাম আরো জানান, তিনি নিজে প্রতিবন্ধী হওয়া তার স্ত্রীকে বিদেশে পাঠায় সংসারের হাল ধরার জন্য। তার স্ত্রীর পাঠানো টাকায় দেড় কাটা জমি ক্রয় করে বসতবাড়ী নির্মান করে বাড়ীর সাথেই একটি মুদি দোকান দেয়।

ঘটনার সময় মফিজুল গংরা তার দোকান ভাংচুর করে দোকানের মালামাল লুট করে নেয়। এঘটনায় আজ মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে শহিদুল ইসলাম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ