মাছুরা হাসান, চুয়াডাঙ্গা।।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা শেখ আনোয়ার এর পক্ষ থেকে গোলাম রাব্বানীর ছাত্রলীগের ঐতিহাসিক অর্জন বই বিতরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার এর উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গেলাম রাব্বানীর প্রকাশিত ছাত্রলীগের ঐতিহাসিক অর্জন বইটি বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে শুধু রাজনীতি না তার পাশাপাশি গোলাম রাব্বানীর লেখা বইটি পরে ছাত্রলীগ সম্পর্কে ভাল ভাবে অনুশীলন করে বংগবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগ করতে হবে। যাতে করে সমাজের চোখে ছাত্রলীগ সুনাম অর্জন করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ কেসি কলেজের সাধারণ সম্পাদক আবু সুমন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সদস্য রাজা,জেলা ছাত্রলীগ নেতা শেখ আশিক, ইমরান,কলেজ ছাত্রলীগ নেতা নোমান,আন্তিম,শিশির,সজল,আশরাফুল, রিয়াদ,ও বিভিন্ন ইউনিট ছাত্রলীগ।