চুয়াডাঙ্গা জেলায় কৃষক বাজার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সোমবার সকালে চুয়াডাঙ্গায় নিচের বড় বাজার ফুলের ফিতা কেটে এই কৃষক বাজারের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গার সুযোগ্য জেলা প্রশাসক, জনাব মোঃ নজরুল ইসলাম সরকার ।
কৃষক বাজারে পৌছলে জেলা প্রশাসক কে ফুল দিয়ে স্বাগত জানান উপস্থিত কৃষক-কৃষানী এবং উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা পৌরসভা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা বাজার কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ বিভাগ,জেলা দোকান মালিক সমিতিও সাংবাদিকগণ ।
কৃষকেরা যাতে তাদের উৎপাদিত শাক-সবজি, ফল-মূল, মসলা ইত্যাদি কৃষিজ পণ্য কোনো পাইকার,মহাজন -মধ্যস্বত্তভোগী ব্যতীত নিজেরা বাজারজাত করে ন্যায্যমূল্য পান,তা নিশ্চিত করতে জেলা প্রশাসন,কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও চুয়াডাঙ্গা পৌরসভার সহায়তায় জেলা কৃষি বিপণন অধিদপ্তর এই বাজার স্থাপন করেছেন।ভোক্তারা এখানথেকে সাশ্রয়ি মূল্যে টাটকা,সতেজ ও নিরাপদ কৃষিজ পণ্য কিনতে পারবেন।

স্বাস্থ্যবিধি মেনে উক্ত বাজার হতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও সোমবার সকাল হতে বাজার বসবে। সম্মানিত ভোক্তা সাধারনকে সাশ্রয়ী মূল্যে টাটকা, সতেজ,নিরাপদ কৃষিজ পণ্য ক্রয় করতে অনুরোধ করা যাচ্ছে।
বাস্তবায়নে জেলা মাংর্কেটিং অফিসার মোহাঃ সহিদুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তর চুয়াডাঙ্গা। ২০/০৭/২০২০ ইং তারিখে বিকাল তিনটায় সিএনএন বাংলা টেলিভিশনে প্রচারিত হবে।
You must be logged in to post a comment.