সেলিম রেজা, সদর (চুয়াডাঙ্গা)।।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নবগঠিত নেহালপুর ইউনিয়নের সুনামধন্য দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর উদ্যেগে গত বুধবার দুপুর ২ টায় পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের ক্বিরআত,আযান,হামদ-নাত,গজল,কবিতা ও মহানবী (সা:) এর জীবন বৃত্তান্ত নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুইটি গ্রুপের অংশগ্রহন করে ১৮জন বিজয়ীসহ মোট ৩০জন শিক্ষার্থী। ইসলামী প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অত্র, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চোক্ষু বিশেষজ্ঞ,হিজলগাড়ী গ্রামের কৃতি সন্তান ডাঃ ফকির মোহাম্মদ এর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী হিজলগাড়ী গ্রামের আরেক কৃতি সন্তান ইউপি সচিব ফয়জুর রহমান, কোষাধক্ষ্য ও বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম, হিজলগাড়ী বাজার জামে মসজিদের ইমাম মেহের আলী, মুয়াজ্জিম আব্দুল খালেক, সহ এলাকার সুধীজন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আনোয়ার হুসাইন ও শিক্ষক আব্দুস সালাম।
You must be logged in to post a comment.