চুয়াডাঙ্গার বদরগঞ্জ ডিগ্রী কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ ছেলুন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ অক্টোবর, ২০১৮, ৭:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

চুয়াডাঙ্গার বদরগঞ্জ ডিগ্রী কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ ডিগ্রী কলেজের ২ কোটি ১৬ লাখ টাকা ব্যায়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এম পি।

চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বদরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বদরগঞ্জ ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সভাপতি এ্যাড বেলাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও দাতা সদস্য শাখাওয়াৎ হোসেন টাইগার, মজিবর রহমান,গর্ভনিং বডির সাবেক সভাপতি আজিজুল হক, কুতুবপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মানিকসহ অত্র কলেজের সকল শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ