স্টাফ রিপোর্টার।।
চুয়াডাঙ্গা ওয়েলফেয়ার এসোশিয়েশন এর ব্লাড ব্যাংক সদস্য সংগ্রহ সপ্তাহ-২০১৮ উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ প্রচারণা শুরু করেছে। এর অংশ হিসেবে শনিবার (১৩ অক্টোবর) চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে সদস্য ফরম পূরণ ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হয় ।

সকালে সংগঠনটি বদরগঞ্জ ডিগ্রি কলেজ, বদরগঞ্জ বাকীবিল্লাহ কামিল মাদরাসা এবং আলিয়ার আজিজ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ প্রচারণা করে এবং সদস্য ফরম পূরণ ও ফ্রি ব্লাড গ্রুপিং করে।

বিকালে বদরগঞ্জ বাজারের বাস স্ট্যাণ্ড সংলগ্ন স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ প্রচারণা করে এবং সদস্য ফরম পূরণ ও ফ্রি ব্লাড গ্রুপিং করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সংগঠণের এ কার্যক্রেমে ১৫০ জন সদস্য ফরম পূরণ করেছে এবং প্রায় ২০০ জন ফ্রি ব্লাড গ্রুপিং করেছে ও সদস্য ফরম পূরণ করেছে।
উল্লেখ্য এটি একটি এমন একটি ব্লাড ব্যাংক হবে যেখান থেকে সদস্যগণ সরাসরি কোন রোগীকে রক্ত দান করবেন।
You must be logged in to post a comment.