স্টাফ রিপোর্টার।।
চুয়াডাঙ্গার বদরগঞ্জে যুবলীগের অফিস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) সন্ধা ছয়টায় স্থানীয় আব্দুল আজিজ মার্কেটে এ অফিস উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব লীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য ও ৩নং কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, সাজেদুল ইসলাম, হাফিজুর রহমান হাপু, সিদ্দীকুজ্জামান আরিফ, আ’লীগ নেতা সাইফুল ইসলাম স্বপন মাস্টার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
ইউনিয়ন যুব লীগের সভাপতি মাসুম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুব লীগের যুগ্ন আহবায়ক সামসুদ্দোহা হাসু।
You must be logged in to post a comment.