স্টাফ রিপোর্টার।।
চুয়াডাঙ্গার বদরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত, আহত ২ হয়েছেন।
জানা গেছে আজ ৯ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাজারেে নিকটবর্তী আলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় এ সময় চুয়াডাঙ্গার দিক থেকে আসা পূর্বাশা পরবহনের ঢাকা মেট্রো ব ১৪-১৮৯৩ নং বাসের সাথে কুষ্টিয়া ট ০২-০১২৬ নং একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। দূর্ঘটনায় বাসের হেল্পার নিহত হয় এবং সুপারভাইজার ও ড্রাইভারসহ অনেকেই আহত হয়েছে। ।নিহত জাফর চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামের আক্কাসের ছেলে। সুপারভাইজার সুজন চন্দ্র ও বাসের যাত্রী নজরুল। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাসের হেলপার জাফরকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, স্থানীয় একজন জানান, ট্রাকটি চালাচ্ছিলেন হেল্পার এবং ড্রাইভার এ সময় ঘুমাচ্ছিলেন।
You must be logged in to post a comment.