চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদার জুড়ানপুরে সাপের দংশনে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, জুড়ানপুর মাদ্রাসা পাড়ার ময়েন আলীর মেয়ে জুড়ানপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী রত্না (১০)। গত রাত (১৯ জুন ২০১৮) দুইটার দিকে শরীরের বেশ কয় জায়গায় দংশন করে সাপটি। চিকিৎসার জন্য প্রথমে দামুড়হুদা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কিন্তু চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান সাপে দংশনের তেমন কোন চিকিৎসা আমাদের এখানে নাই। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসি অভিমত চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা থাকতো তাহলে হয়তো মেয়েটি বেচে যেত।
You must be logged in to post a comment.