চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে কোটি টাকার সোনাসহ ভারতগামী যাত্রী আটক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৯ জুন, ২০১৮, ৫:৪৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোষ্টে কাষ্টমস ক্লিয়ারেন্স নিতে গিয়ে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি ৪শ’ গ্রাম ওজনের ১৩ টি সোনার বারসহ ভারতগামী যাত্রী দেলোয়ার হোসন (৫১) শুল্ক গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে।

২৯ জুন ২০১৮ শুক্রবার দুপুর ২ টার দিকে বেনাপোল শুল্ক রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্তের নেতৃত্বে ৬ সদস্যের শুল্ক গোয়েন্দার একটি টিম সোনা বারগুলো উদ্ধার করে তাকে আটক করে। সে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার চরবিন্নি গ্রামের মৃত ওমেত শেখের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রনী দত্ত জানায়, দর্শনা চেকপোষ্ট দিয়ে বিপুল পরিমান স্বর্ণের বার ভারতে চালান হবে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার নির্দেশে ইন্সেপেক্টার সাজিদসহ ৮ সদস্যের একটি টিম শুক্রবার বেলা ১২ টা থেকে দর্শনা চেকপোষ্টে অবস্থান করছিল।

দুপুর ২ টার দিকে ভারতগামী বাংলাদেশী নাগরকি দেলোয়ার হোসনকে কাষ্টমস ক্লিয়ারেন্স নিতে গেলে তাকে আটক করে কাষ্টমস অফিসে রাখা হয়। পরে দুপুর আড়াইটার টার দিকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও সাংবাদিদের উপস্থিতে তার লাগেজ তল্লাশী করে অভিনব ভাবে লুকিয়ে রাখা ১৩ টি সোনার বার উদ্ধার করা হয়।

যার ওজন এক কেজি ৪শ’ গ্রাম। মূল্য ৭২ লাখ টাকা। পরে দর্শনা কাষ্টমসে সোনার বারগুলো জমা দিয়ে আটকৃত দেলোয়ার হোসনকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে সোনা চোরাচালানের মামলা করা হয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ