স্টাফ রিপোর্টার।।
চুয়াডাঙ্গাতে কম্প্যাক্ট ফাউন্ডেশন উদ্যোগে ইমামগণের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
১৮ জুলাই ২০১৮ বুধবার কম্প্যাক্ট ফাউন্ডেশনের সরোজগঞ্জ বাজারস্থ প্রশিক্ষণ কক্ষে সকাল ১০:০০টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ ওয়াশীমুল বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা জনাব, মোঃ মাসুদুল আলম।
এছাাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক জনাব, মোঃ সাইদুর রহমান লিপু।
কম্প্যাক্ট ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক জনাব, মোঃ কামরুজ্জামান জানান চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রায় অর্ধশত ইমাম এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছে।
You must be logged in to post a comment.