চুরি করে পালাতে গিয়ে করিমন উল্টে কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে চোরের মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮, ৯:৫৬ পূর্বাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।

চুয়াডাঙ্গা থেকে করিমন গাড়ী চুরি করে পালানোর পথে কুষ্টিয়া ইবি থানার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা গ্রাম এলাকায় মানোয়ার মুন্সির ইটভাটার পাশের পুকুরে করিমন গাড়ীটি উল্টে চোরের মৃত্যু হয়েছে ৷

স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সকালে ইটভাটার কর্মচারীরা ভাটায় কাজে যাবার সময় নলকোলা মোড়ে পুকুরের পানিতে উল্টে যাওয়া করিমন গাড়িটি এবং গাড়ীর নিচে চাপা পড়া মানুষের পা দেখতে পায় ৷ স্থানীয় কয়েকজন চাপা পড়া লোকটিকে বাঁচানোর জন্য পানিতে নেমে করিমন গাড়ীটি উল্টিয়ে অজ্ঞাত গাড়ী চালকটিকে মৃত অবস্থায় উদ্ধার করে ৷ তাদের ধারণা থেকে জানা যায়, রাতের বেলা করিমন গাড়ীটি চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া যাবার পথে নলকোলা মোড়ের ভাঙ্গা রাস্তার কবলে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে বাম পাশের পুকুরের পানিতে উল্টে গিয়ে গাড়ীর নিচে চাপা পড়ে মৃত্যুর শিকার হয়েছে ৷

এ ব্যাপারে ইবি থানার ওসি রতন শেখ খবর পেয়ে পাটিকাবাড়ী স্থানীয় ক্যাম্প ও কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে পানিতে নেমে গাড়ীর নিচে আর কেউ আছে কিনা অথবা লাশ শনাক্তের জন্য কোন মোবাইল ফোন বা কাগজ পত্র পানিতে আছে কিনা জানার জন্য অভিযান চালায় ৷ অবশেষে কোন কিছু সন্ধান বা লাশের কোন পরিচয় জানতে না পেরে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে অজ্ঞাত লাশ হিসেবে পাঠিয়ে দেয় ৷

বৃহস্পতিবার সারাদিন এ প্রতিবেদকের ফেসবুক আইডি’র পোস্ট শেয়ার থেকে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়লে উক্ত লাশের স্বজনরা জানতে পেরে অবশেষে সন্ধ্যার পরে হাসপাতালে ছুটে এসে লাশ সনাক্ত করেন ৷

দূর্ঘটনায় মৃত্যু ব্যাক্তির স্বজনদের মাধ্যমে জানা যায়, সে ঝিনাইদহ জেলার দশমাইল সাধুহাটি গ্রামের শাহাজদ্দিনের ছেলে শাহিন (২৩) ৷

মৃত শাহিনের পিতা শাহজদ্দিন জানান, আমার ছেলে করিমন চালায় ৷ তবে আমার ছেলের করিমন গাড়ীটি আমাদের বাড়ীতেই আছে, তাহলে দূর্ঘটনায় উল্টে যাওয়া গাড়ীটি কার ?

এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, উক্ত নিহত ব্যাক্তিটি রাতের আধারে চুয়াডাঙ্গা জেলার হাসনহাটি গ্রামের লুৎফর রহমানের ছেলে করিমন চালক রবিউল ইসলামের একমাত্র করিমন গাড়ীটি চুরি করে দ্রুত পালাতে গিয়ে উক্ত স্থানে দূর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে ৷

দূর্ঘটনায় কবলিত গাড়ীটি স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প উদ্ধার করে নিয়ে আসলে খবর পেয়ে উক্ত গাড়ীর মালিক রবিউল উপস্থিত হয়ে তার চুরি যাওয়া করিমন গাড়ীটি সনাক্ত করে ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ