চিত্রা স্বেচ্ছাসেবী সংগঠন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

স্টাফ রিপোর্টার
রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩০ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রা স্বেচ্ছাসেবী সংগঠন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:৩০টা পর্যন্ত  চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

জানা গেছে এ কর্মসূচি থেকে ২৭০ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংঠনের সভাপতি মোঃ তুষার মিয়া, সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান, শিক্ষা সম্পাদক মোঃ ইমরান হোসেন, পরিচালনা পরিষদ সদস্য বরকত উল্লাহ, ওয়ালিউর রহমান, চান্দুয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোতাহার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ বাবুল আক্তার, মোঃ উজ্জ্বল হোসেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ