চিকন্দি আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.হাতেম

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর প্রতিনিধিঃ
শনিবার, ২০ মার্চ, ২০২১, ৯:০৩ অপরাহ্ন

নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে শরীয়তপুর সদর উপজেলার ১৮৭২ সালের ঐতিহ্যবাহী চিকন্দী দেওয়ানী আদালত, আইনজীবী সমিতির নির্বাচন।

২০ই মার্চ শনিবার সকাল ১০ টা থেকে সিনিয়র এ্যাড. এসকেন্দার আলী খান, এ্যাড. জামাল উদ্দিন ভূঁইয়া ও এ্যাড. মেহেদী মান্নান হামিদির নেত্রীত্বে দুপুর ২টা পর্যন্ত শান্তি শৃঙ্খলা ও আনন্দ মুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। ঐতিহাসিক চিকন্দী আইনজীবী সমিতির সর্বমোট ভোটার সংখ্যা ৪৬।

এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করেছেন সিনিয়র এ্যাড. আলহাজ¦ হাতেম আলী মাদবর ও এ্যাড. আব্দুল মান্নান তালুকদার। ২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র এ্যাড. আলহাজ¦ হাতেম আলী মাদবর, তার নিকটতম প্রতিদ্বন্ধি এ্যাড আব্দুল মান্নান তালুকদার পেয়েছেন সর্বমোট ১৭ ভোট এবং  ১৩টি পদের মধ্যে ১২টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে এ্যাড. কামাল হামিদি, সহ-সভাপতি পদে এ্যাড. জালাল আহামেদ (সবুজ), সহ-সাধারণ সম্পাদক পদে এ্যাড রোবায়েদ আনোয়ার (মনির), অর্থ বিষয়ক সম্পাদক পদে এ্যাড. বাতেম ঢালী সহ আরো ৮ জন আইনজীবী।

ঐতিহাসিক চিকন্দী আইনজীবী সমিতির দীর্ঘ ৫০ বছর পরে এই নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৩টি পদে একটি নব নির্বাচিত আইনজীবী সমিতি গঠন হওয়ায়, সকল আইনজীবী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ