মাসুদ রানা।।
ঝিনাইদহ পৌরসভার উদ্দ্যোগে পবিত্র ঈদুল আযহার ভিজিএফ’র কার্ড ও চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
আজ ১৮ আগস্ট ২০১৮ শনিবার ঝিনাইদহ পৌরসভায় ঈদুল আযহা চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চাল বিতরণের সময় পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন,চাল যার প্রাপ্য তাদেরকেই দেওয়া হচ্ছে। আমরা জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করছি। তিনি আরও বলেন, প্রতিবারের ন্যায় এইবারও চার হাজার ছয়শ (৪৬০০) জনের মাঝে চাল বিতরণ হবে।
মেয়র ভিজিপি’র কার্ড প্রাপ্তদের উদ্দেশ্যে বলেন,আপনারা শৃঙ্খলভাবে চাল নিবেন।যেন কোন বিশৃঙ্খলা না হয়।
You must be logged in to post a comment.