চোখের পানিতে মা বাবা, ভাই,বোন আত্নীয় স্বজনের বালিশ ভিজে পেরিয়ে গেছে প্রায় চার বছর। গত চার বছর পেরিয়ে গেলেও কোন খোঁজখবর ছিল না জায়েদা খাতুনের। মানুষিক রোগী হয়ে পথে পথে খেয়ে না খেয়ে দিনযাপন করছে জায়েদা। শারিরীক ও মানষিক নির্যাতনে পুড়ে পুড়ে চেনার উপায় নাই। আল্লাহর অশেষ রহমতে গতকাল বুধবার ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নের খড়াশুনি গ্রামের মো : তোতা মন্ডলের বাড়িতে আশ্রয় গ্রহন করলে তার পরিচয় জানতে চাওয়া হয়। এসময় জায়েদা হালকা পাতলা ভাবে কথাবার্তা বলতেই, ঠিকানা লিখে সাংবাদিকদের কে যোগাযোগ করলে নেটে সার্স দিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বরদের সাথে বিষয়টা জানতে চাইলে তারা তাকে চিনেন/জানেন বলে জানান। এবং তাদের কাছে ফিরিয়ে দেওয়ার আহবান জানান।
করোনাকালীন সময়ে ময়মনসিংহ জেলার ভালুকা থেকে সুদূর ঝিনাইদহে বোনের প্রতি ভায়ের ভালবাসা না দেখলে বোঝা যাইনা। বৃহ:বার বিকালে একটি সাদা প্রাইভেট গাড়ীতে রওনা দিলেন নাড়িরটানে মায়ের কোলে পাগলী জায়েদা খাতুন। আনন্দে সবাই বিমোহিত। এমন খবর শুনে এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এসকে কাদের, মোঃ হাসানুর রহমান হাসু, ব্যাবসায়ী নয়ন হোসেন, বাড়ির মালিক তোতা মন্ডল সহ এলাকার গর্ণমান্যব্যাক্তিবর্গ।