পাবনা প্রতিনিধি।।
পাবনার চাটমোহর রেলস্টেশনে এক ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে ‘মানবতার দেয়াল’ নামের একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন।
স্টেশন এলাকায় ভাসমান গরিব অসহায় মানুষকে পোষাক প্রদান করার লক্ষে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।
এখানে উন্মক্তভাবে রাখা হয়েছে একটি লোহার তৈরি আলনা। সেই আলনায় সচ্ছল ব্যক্তিরা তাদের পুরাতন পোষাক এনে রাখবেন। আর সেখান থেকে গরিব মানুষরা তাদের চাহিদা মতো নিয়ে যাবেন।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে ‘মানবেবতার দেয়াল’ ব্যানারে চাটমোহর রেলস্টেশনে উন্মুক্ত পোষাক গ্রহণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল হামিদ মাস্টার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা-৩ এলাকার সাবেক সংসদ কে এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন, চাটমোহর রেলস্টেশন মাস্টার মহিউল ইসলাম, প্রবীণ আ.লীগ নেতা আব্দুল জলিল মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম ডিলার, আব্দুল আজিজ, মানবতার দেয়ালের উদ্যোক্তা হারুন অর রশিদ, হাজী সুজন বিশ্বাস, শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
You must be logged in to post a comment.