চাটমোহরে হক কম্পানির ডেলিভারী ম্যানকে পিটিয়ে টাকা ছিনতাই

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯, ৮:২৬ অপরাহ্ন

শাকিল, পাবনা প্রতিনিধি।।

সাঁথিয়ায় গলায় ছুরি চালিয়ে ছিনতাই চেষ্টার একদিন পর পাবনার চাটমোহরে মাসুদ রানা (১৯) নামে এক যুবককে পিটিয়ে টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।

রোববার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পর চাটমোহর উপজেলার জাবরকোল গোরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মাসুদ রানাকে ছিনতাইকারীরা লাঠি দিয়ে মাথায় ও শরীরে মারপিট করে গুরুতর জখম করে।

আহত মাসুদ রানা উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের আওয়াল হোসেনের ছেলে ও হক কম্পানির ডেলিভারী ম্যান।

আহত মাসুদ রানা জানান, ”উপজেলা বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া বাজারে হক কম্পানির মালামাল ডেলিভারী করে চাটমোহরে ফিরছিলাম।

পথে আমি জাবরকোল গোরস্থান এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা তিন জনের একটি ছিনতাইকারী চক্র আমার গাড়ির গতিরোধ করে আমার হাতে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা করে।

আমি টাকা উদ্ধারে তাদের পিছু নিলে তারা ফের লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এ সময় আমার চিৎকারের এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”

ঘটনার সত্যতা স্বীকার করে চাটমোহর থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম জানান, ”বিষয়টি আমরা জেনেছি।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সাঁথিয়ায় গত শনিবার দিনে দুপুরে ডিবি পরিচয়ে এক সিগারেট কোম্পানির সেলসম্যানকে গলায় ছুরি চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায় ছিনতাইকারীরা। এঘটনায় এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ  করেছে স্থানীয়রা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ