চাটমোহরে ট্রলিচাপায় অটোভ্যান চালক নিহত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ৪:০১ অপরাহ্ন
প্রতীকী ছবি।

শাকিল, পাবনা প্রতিনিধি।।

পাবনার চাটমোহরে ইটভর্তি ট্রলিচাপায় তৈয়ব হোসেন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শনিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছাইকোলা গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়ব হোসেন ছাইকোলা চৌরাস্তা এলাকার মৃত ইজাম উদ্দিনের ছেলে।

ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, সকালে তৈয়ব হোসেন অটোভ্যান নিয়ে ছাইকোলা খাঁড়াপাড়া গোরস্থানের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় দুটি ইটভর্তি ট্রলি দ্রুতগতিতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম ট্রলিটি ধাক্কা দিলে তৈয়ব মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্বিতীয় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ