চাঁপাইনবাবগঞ্জে গোদাগাড়ীর ডালিম ইয়াবাসহ গ্রেফতার   

মোঃ হায়দার আলী,গোদাগাড়ী, রাজশাহী।।
শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ৮:৪১ অপরাহ্ন

রাজশাহীর গোদাগাড়ীর মহিশালবাড়ীর রাশিদুল ইসলাম ডালিমকে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে বিজিপি। চাঁপাইনবাবগঞ্জের জেলার বারোঘরিয়া ব্রীজের বিজিবি চেক পোস্টের কাছে শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ট্রাফিক পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ডালিমের পিতার রশিদ বিডিয়ার।

জানা গেছে, নিয়মিত অবৈধ যানবাহনের কাগজপত্র চেক করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। এরই প্রেক্ষিতে শুক্রবার বিকেলে দায়িত্ব পালন করার সময় সার্জেন্ট মনিরুল ইসলাম ও এসআই রনি সাহা একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে দেহ তল্লাশী করে ২টি প্যাকেটে ৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ডালিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও আটক জব্দ করে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম বিপুল পরিমাণ ইয়াবাসহ ডালিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ডালিম জানান, শিবগঞ্জ থেকে গোদাগাড়ী ইয়াবা বহন করে নিয়ে যাবার সময় বারোঘরিয়ায় আটক হই। আমি এর আগে এমন কাজ করিনি। এবারি প্রথম নিয়ে যাচ্ছিলাম। এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ