চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ ৩ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।
পুলিশ জানায়, ভোরে চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মাছ শিকারে যাওয়ার পথে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় সিএনজি অটোরিকশাকে। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় তিন যাত্রী।
নিহতরা হলেন- এলাম হোসেন, তার ছেলে ইকরাম হোসেন এবং আবু সুফিয়ান। তাদের বাড়ি শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায়। আহত যাত্রী বিল্লাহ হোসেন ও চালক শাজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের নাম জানা যায়নি।
পুলিশ আরও জানায়, অটোরিকশার ভেতরে ও বাইরে মাছ ধরার বড়শি এবং জাল পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা শিকার যাত্রীরা মাছ ধরতে চাঁদপুরে যাচ্ছিলেন। অটোরিকশাটি শাহরাস্তির উয়ারুক বাজার থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। বাকিলার কাছে অন্য কোনও একটি ভারী বাহনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
You must be logged in to post a comment.